ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
জোট ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ করা হবে: ডা. তাহের
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, দেশের স্বাধীনতা রক্ষায় আর কোনো শক্তির কাছে মাথা নত করা হবে না। তিনি আশ্বাস দিয়েছেন, জোট ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ করা হবে এবং দেশের গুণগত পরিবর্তন আনা হবে।
ডা. তাহের বলেন, ‘আগের সরকারগুলো কখনোই মনে করত না যে, ভারতের প্রতি তোয়াজ না করে দেশের শীর্ষ নেতৃত্বে থাকা সম্ভব। কিন্তু আমরা বিশ্বাস করি, একমাত্র আল্লাহর প্রতি ভরসা রাখলে মাথা উঁচু করে চলা যায়। জোট বিজয়ী হলে দেশের স্বাধীনতা বিক্রি হবে না এবং দুর্নীতিও সহ্য করা হবে না।’
তিনি আরও বলেন, ‘১১ দলীয় জোট গঠিত হয়েছে ইসলামী সমমনা দল, বীর মুক্তিযোদ্ধাদের দল এবং জুলাই বিপ্লবের চেতনার দলগুলোর সমন্বয়ে। আমরা প্রথমেই দুর্নীতি বন্ধ করব, চাঁদাবাজি ও দখলদারিত্ব রোধ করব। আমার দলের কেউ যদি অন্যায় করে, তাকে শাস্তির আওতায় আনা হবে। দলের পরিচয়ে অন্যায় করার সুযোগ থাকবে না।’
ডা. তাহের নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, ‘এবারের নির্বাচন কেবল সংসদ সদস্য নির্বাচনের নয়, এটি বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। গত ৫৪ বছরে বিভিন্ন সরকারে দুর্নীতি, খুন, দখলদারিত্ব ও লুটপাটের অব্যাহত ধারা চলে আসছে। আমাদের জোট ক্ষমতায় এলে দীর্ঘদিনের দুর্নীতির চক্র ভাঙা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘আমরা জনগণের মন জয় করে বিজয়ী হতে চাই। আল্লাহর সাহায্য কামনা করছি। নির্বাচিত হলে এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। ইতোমধ্যে চৌদ্দগ্রামে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বরাদ্দ পাস হয়েছে। এখন আমরা ঐতিহাসিক বিজয়ের অপেক্ষায়।’
সমাবেশে উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়নের জামায়াতের আমীর মো. ইউসুফ মেম্বার, জামায়াত নেতা কামরুল ইসলাম ফারুক, উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেশকাত উদ্দিন সেলিম এবং সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান।
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা এনসিপি নেতা খালেদ রায়হান, কুমিল্লা মহানগর ১৪নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম মিয়াজীসহ আরও অনেকে। সমাবেশে জামায়াত-শিবিরের নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল বিপুল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
- লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার