ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২
একটি দল ৫ আগস্টের পর থেকে মা-বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: একটি দল ৫ আগস্টের পর থেকে মা-বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে এবং তাদের ঘরে বন্দি রাখতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তারা সাধারণ মানুষের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। যারা মানুষকে এমন অসৎ প্রস্তাব দেয়, তারা কীভাবে ‘সৎ লোকের শাসন’ কায়েম করবে' জনগণের সামনে এমন প্রশ্ন রাখেন তিনি।
আজ ২ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারে জানিয়েছেন ক্ষমতায় গেলে তারা নারীদের কোন চোখে দেখবেন। অথচ গতরাতেই সেই নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। যে দল নারীদের নিয়ে এমন আপত্তিকর কথা বলে, তারা ক্ষমতায় গিয়ে দেশবাসীকে ভালো কিছু দিতে পারবে না। তাদের আসল চরিত্র ধরা পড়ে যাওয়ায় এখন তারা ‘অ্যাকাউন্ট হ্যাক’ হওয়ার মতো জলজ্যান্ত মিথ্যার আশ্রয় নিচ্ছে।
নারীদের শিক্ষাগত ও সামাজিক উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘নারীদের শিক্ষিত করে তুলতে বেগম খালেদা জিয়া নারী শিক্ষা অবৈতনিক করেছিলেন। এবার বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি মা-বোনের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে।’
নির্বাচনের স্বচ্ছতা রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিগত সরকারের মতো ‘আমি-ডামি’ আর ‘নিশিরাতের ভোট’ করে যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক একইভাবে বর্তমান নির্বাচনকেও বাধাগ্রস্ত করতে একটি দল উঠেপড়ে লেগেছে। ভোট গণনার নামে কেউ যেন কোনো অনৈতিক সুযোগ নিতে না পারে, সে জন্য তাদের প্রতিহত করতে হবে।’
আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত উল্লাসী খালসহ এই অঞ্চলের সব খাল-বিল পুনঃখনন করা হবে এবং জলাবদ্ধতা নিরসনে জিকে প্রকল্প পুনরায় চালু হবে। এছাড়া ফুল রপ্তানি এবং চিনিশিল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।
ধর্মীয় সমন্বয় নিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সকল ধর্মের পুরোহিত ও ইমাম-মুয়াজ্জিনকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সাথে নিয়ে সমৃদ্ধ দেশ গড়া হবে।
জনসভায় তারেক রহমান যশোর ও কুষ্টিয়ার সাত জেলার ২২টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ‘ধানের শীষ’ প্রতীক তুলে দেন এবং তাদের বিজয়ী করার আহ্বান জানান।
এদিন সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী রঙিন ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে মিছিল করে জনসভাস্থলে সমবেত হন। দুপুর সাড়ে ১২টার মধ্যে সমাবেশস্থল সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে যায়। বৃহত্তর যশোর ও কুষ্টিয়ার নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন ও কীভাবে সরাসরি দেখবেন আজকের খেলা?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি Live-এ খেলা দেখুন এখানে
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- ভারত-পাকিস্তান ম্যাচ শেষ, এক নজরে দেখে নিন ফলাফল
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল
- নতুন রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ যারা
- ঢাকা-১৭ আসনে প্রথম কেন্দ্রের ফলে এগিয়ে তারেক রহমান