ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জামায়াত আমীরের নারীবিদ্বেষী মন্তব্যে ১০ নারী প্রার্থীর তীব্র প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ১০ নারী প্রার্থী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের (মার্কসবাদী) জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের নারীদের বিষয়ে বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নারীরা উল্লেখ করেছেন, ‘জামায়াতের প্রচারিত লিফলেট ও ইশতেহারে যাই লেখা থাকুক না কেন, বাস্তবে তারা নারীদের প্রতি গণতান্ত্রিক মনোভাব ধারণ করেন না।’
বিবৃতিটি সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে প্রকাশ করা হয়। কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত মিডিয়ার মাধ্যমে এটি পাঠান।
নারী প্রার্থীরা জানান, গত ২৯ জানুয়ারি আল-জাজিরার সাক্ষাৎকারে জামায়াতের আমির বলেন, “কোন নারী জামায়াতে ইসলামী প্রধান হতে পারে না। সৃষ্টিগত পার্থক্যের কারণে নারীরা শীর্ষ নেতৃত্বে আসার উপযুক্ত নন।” পরে জামায়াতের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়, যেখানে নারীদের ঘর থেকে বের হওয়াকে সমালোচনা করা হয়েছে। যদিও পরে জামায়াত দাবি করে একাউন্টটি হ্যাক করা হয়েছিল।
পরবর্তীতে ১ ফেব্রুয়ারি জামায়াতের আমির তার অফিসিয়াল ফেসবুক একাউন্টে বক্তব্য দেন, যেখানে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষা সমর্থনের কথা বলা হয়।
নারী প্রার্থীরা বলেন, ‘জামায়াতের ইশতেহার ও সাক্ষাৎকারে প্রকাশিত বক্তব্য পরস্পরবিরোধী। তারা ভোটের জন্য নারীদের অধিকার সমর্থনের কথা বললেও বাস্তবে তা মানেন না।’
তারা আরও উল্লেখ করেন, ‘জামায়াতের বিভিন্ন নেতা বিভিন্ন সময় নারীদের অবমাননাকর মন্তব্য করেছেন। বরগুনা জেলা সহকারী সেক্রেটারি শামীম আহসান শিবির নির্বাচিত হওয়ার আগে ডাকসুকে “বেশ্যাখানা” বলেছিলেন।’
নারী প্রার্থীরা বলেন, ‘জামায়াতের আমিরের বক্তব্যের মাধ্যমে বোঝা যায়, তারা নারীদের গণতান্ত্রিক অধিকার বাস্তবে মানতে নারাজ। এই চিন্তা সমাজে নারীদের প্রতি অবমাননা বাড়াবে।’
বিবৃতিতে উপস্থিত প্রার্থীরা হলেন: রংপুর-৪-এর প্রগতি বর্মণ তমা, গাইবান্ধা-৫-এর রাহেলা খাতুন, জয়পুরহাট-১-এর তৌফিকা দেওয়ান লিজা, ঢাকা-৫-এর শাহিনুর আক্তার সুমি, ঢাকা-৭-এর সীমা দত্ত, গাজীপুর-১-এর তসলিমা আক্তার বিউটি, মৌলভীবাজার-২-এর সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, নোয়াখালী-৫-এর মুনতাহার প্রীতি, চট্টগ্রাম-১০-এর আসমা আক্তার, চট্টগ্রাম-১১-এর দীপা মজুমদার।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি