ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
‘শহীদরা রক্ত দিতে পারলে তোমরা কেন দেশ গড়বে না?’
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া শিশু আনাছ তার মাকে বলেছিলেন, ‘মা, আমি রাজপথে যাচ্ছি। আমার সঙ্গীরা জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে। আমি ঘরে বসে থাকতে পারবো না। যদি আমি ফিরে না আসি, তুমি আমাকে নিয়ে গর্ব করো।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (পেকুয়া-চকরিয়া) আসনের ধানের শীষ প্রার্থী সালাহউদ্দিন আহমদ সোমবার (২ ফেব্রুয়ারি) আবেগতাড়িত হয়ে এসব কথা বলছিলেন। তিনি পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উপজেলা ছাত্রদল আয়োজিত “মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতা-২০২৫” এর পুরস্কার বিতরণ ও ক্লাস টপার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
সালাহউদ্দিন স্মরণ করান, তার আরেক সন্তান শহীদ ওয়াসিম আকরাম তাকে শিলংয়ে দেখতে এসেছিল। শাহাদাতের দুই সপ্তাহ আগে এক সঙ্গীর সঙ্গে এসেছিল, সে সময় বলেছিল, ‘আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, সেজন্য এসেছি’। ছবিসহ ফেসবুক প্রোফাইলও দিয়েছে, যা পরে রাজপথে নিহত হওয়ার পর ভাইরাল হয়ে যায়।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমাদের সন্তানরা দেশের জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারে। তোমরাই আমাদের নতুন প্রজন্ম। দেশের হাল তোমরাই ধরবে, আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ধরা বাংলাদেশের জাতীয় পতাকা আজ তোমাদের হাতে তুলে দিলাম। তোমরা স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করবে।”
তিনি তার সংগ্রামী জীবনকাহিনী স্মরণ করিয়ে বলেন, “আজীবন মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি। দেশের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রামে আমাকে গুম করা হয়েছিল, হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমি জীবিত আছি। তোমরাই মৃত্যুঞ্জয়ী বীর হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।”
শেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমরা যা করতে পারিনি, তোমরা তা করবে। আধুনিক বাংলাদেশ গড়বে, মেধা ও প্রযুক্তি নির্ভর দেশ গড়ে তুলবে, সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের