ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শেরপুরের হ'ত্যাকাণ্ডে আসামিদের জামিনে ক্ষুব্ধ জামায়াতে ইসলামী
নিজস্ব প্রতিবেদক: শেরপুরের শ্রীবরদী উপজেলায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা মাওলানা রেজাউল করিমকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ ৪০ জনের আগাম জামিনের আদেশে তীব্র উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আলোচিত এ ঘটনায় বিচার প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্ন ও উৎকণ্ঠা তৈরি হয়েছে, তা গভীরভাবে ভাবনার বলে মন্তব্য করেছে দলটি।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এই উদ্বেগের কথা জানান। তিনি বলেন, একটি সুস্পষ্ট ও বহুল আলোচিত হত্যাকাণ্ডে এভাবে একযোগে এত সংখ্যক আসামিকে আগাম জামিন দেওয়া ন্যায়বিচার প্রত্যাশী মানুষের আশা-আকাঙ্ক্ষাকে চরমভাবে ব্যাহত করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নির্বাচনি ইশতেহার ঘোষণার মতো একটি প্রশাসনিক ও জনসমাগমপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিত হামলার মাধ্যমে একজন জনপ্রিয় নেতাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ড শুধু একটি পরিবার নয়, গোটা সমাজ ও জাতির জন্য গভীর শোকের বিষয়। অথচ ঘটনার পরপরই প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়ায় অপরাধীদের মধ্যে দায়মুক্তির সংস্কৃতি আরও জোরদার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতাকে উৎসাহিত করতে পারে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি রয়েছে।
বিবৃতির শেষাংশে তিনি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে জামায়াতে ইসলামী প্রত্যাশা করে যে, উচ্চ আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র