ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তরুণ ভোটারদের সঙ্গে চায়ের আড্ডায় জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের ভাবনা জানার উদ্দেশ্যে একটি বিশেষ আয়োজন করেছে। অনুষ্ঠানে অর্ধশতাধিক তরুণ-তরুণী অংশ নেন, যাদের সঙ্গে চায়ের আড্ডায় অংশ নেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র সন্তান, ব্যারিস্টার জাইমা রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে ‘ইন্টারেক্টিভ যুব সম্পৃক্ততা’ শীর্ষক অনুষ্ঠানে নতুন ভোটাররা চা, চটপটি ও ঝালমুড়ি উপভোগ করেন এবং ব্যারিস্টার জাইমার সঙ্গে সরাসরি সংলাপের সুযোগ পান।
জাইমা রহমান অনুষ্ঠানে তরুণদের সঙ্গে রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের মতামত ও ভাবনা বিনিময় করেন। তিনি তরুণদের বক্তব্য শুনে নিজের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতাও শেয়ার করেন।
আয়োজকরা জানিয়েছেন, এই অনুষ্ঠানটি তরুণ ভোটারদের সঙ্গে জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের মধ্যে অর্থপূর্ণ ও গঠনমূলক সংলাপ গড়ে তোলার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারীদের চিন্তা-ভাবনা দেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে আলোচিত হয়েছে।
আলোচনায় জাইমা নারী নেতৃত্ব, নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন, ভবিষ্যত কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং রাজধানী ঢাকাসহ বিভিন্ন নগরীর যানজট সমস্যা নিয়ে কথা বলেন। পাশাপাশি তিনি এসব সমস্যার সমাধানের পথ ও তরুণদের উদ্ভাবনী ভাবনার উপর গুরুত্বারোপ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)