ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আরাফাত রহমান কোকোর মৃ'ত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টায় বনানী ডিওএইচএস হার্ডস্ট্যান্ডের প্লেগ্রাউন্ড সংলগ্ন কমিউনিটি হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
দোয়া মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া পরিবারের নিকটাত্মীয়, ঘনিষ্ঠ বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা এই বিশেষ প্রার্থনায় অংশ নেন।
মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বনানী ডিওএইচএসের বাসিন্দা মো. রাজিবুল বারী। মোনাজাত শেষে আগতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)