ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নারীদের বাদ দিয়ে কোনোভাবেই উন্নয়ন সম্ভব নয়: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক এবং শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। নারীদের বাদ দিয়ে কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের নাজিরপাড়া, ডেইলি পাড়া, মাইজপাড়াসহ বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ধর্ম, রাজনীতি ও সমাজ সব ক্ষেত্রেই নারীদের অগ্রাধিকারের কথা বলা আছে। অথচ নারীদের অংশগ্রহণ বাড়ানোর কথা যখন বলা হচ্ছে, তখন তাদের নিয়ে যারা অসম্মানজনক মন্তব্য করছেন, তা শিষ্টাচারবহির্ভূত। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। বিষয়টি জনগণের বিবেচনার ওপর ছেড়ে দিলাম।”
নারীর ক্ষমতায়ন নিয়ে বিএনপির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আদর্শ ও নেতৃত্বের পথ অনুসরণ করেই বিএনপি রাজনীতি করছে। বিএনপি সরকার গঠন করলে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ আরও বাড়ানো হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।”
চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, “চট্টগ্রামকে একটি পূর্ণাঙ্গ লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা হবে। আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে নগরটিকে আধুনিক ও সমৃদ্ধ বাণিজ্যিক রাজধানীতে রূপ দেওয়ার পরিকল্পনা বিএনপির রয়েছে।”
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, বিএনপি নেতা ডা. নুরুল আফসার, মো. ইসমাইল, মোহাম্মদ সাত্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে সকালে তিনি ৩৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে