ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আলোকচিত্রে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক দীর্ঘ অধ্যায় যেন স্থিরচিত্রে ধরা দিল ময়মনসিংহে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, রাষ্ট্রনায়কসুলভ ভূমিকা ও দেশ-বিদেশের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরে আয়োজন করা হয় একটি আলোকচিত্র প্রদর্শনী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ময়মনসিংহ নগরীর আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের মুক্তমঞ্চ প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ৩৩টি ফ্রেমে সাজানো প্রায় শতাধিক আলোকচিত্রে ফুটে ওঠে খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন।
বগুড়া মিডিয়া ও কালচারাল সোসাইটি ঢাকার উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম. শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু এবং দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুন।
প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়া ও কালচারাল সোসাইটি ঢাকার নাট্য সম্পাদক বিভান বাদল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন সব শ্রেণি-পেশার মানুষের কণ্ঠস্বর। তাঁর প্রয়াণ দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। তরুণ প্রজন্মকে তাঁর সংগ্রামী জীবন, নেতৃত্ব ও রাজনৈতিক ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
তারা জানান, প্রদর্শনীতে অংশ নেওয়া তরুণ দর্শনার্থীরা ছবির মাধ্যমে খালেদা জিয়ার রাজনৈতিক পথচলার বহু অজানা অধ্যায় সম্পর্কে জানতে পারছেন, যা ভবিষ্যতে গণতন্ত্রচর্চায় তাদের অনুপ্রেরণা জোগাবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত