ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২
শেরপুর-৩ এ নির্বাচনী কার্যক্রম বন্ধ
নিজস্ব প্রতিবেদক: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বৈধ প্রার্থীর আকস্মিক মৃত্যু হওয়ায় ওই আসনের সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আইন অনুযায়ী এ ক্ষেত্রে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ আজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিতের প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং পরে কমিশন নতুন সময়সূচি ঘোষণা করবে।
ইসি সচিব আরও জানান, আইনি বিধান অনুযায়ী যেসব প্রার্থী আগে বৈধ হিসেবে চূড়ান্ত ছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না। শুধু ভোটের সময়সূচি নতুন করে নির্ধারণ করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী মারা যাওয়ায় শেরপুর-৩ আসনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং খুব শিগগিরই নতুন তফসিল জানিয়ে দেওয়া হবে।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তিনি মারা যান।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত করতে হয় এবং পরবর্তী সময়ে নতুন তফসিল ঘোষণার বিধান রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে এসিআই
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন