ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
১২ ফেব্রুয়ারি দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ডের নির্বাচন: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারির ভোট কেবল সরকার গঠনের নির্বাচন নয়, বরং দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে প্রতারণাকারীদের বিরুদ্ধে লাল কার্ড দেখানোর একটি ঐতিহাসিক সুযোগ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধার ডালিয়া পয়েন্টে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কোনো আপস করা হবে না। তাঁর ভাষায়, দুর্নীতির অর্থ যেখানেই লুকানো থাকুক, তা জনগণের কাছে ফিরিয়ে আনার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরাঞ্চলের প্রতি দীর্ঘদিনের অবহেলার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গ কোনোভাবেই অবহেলিত অঞ্চলে পরিণত হয়ে থাকতে পারে না। জামায়াত ক্ষমতায় গেলে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হবে এই অঞ্চল থেকেই। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কৃষি, সেচ ও আঞ্চলিক অর্থনীতিতে বড় পরিবর্তন আনার অঙ্গীকার করেন তিনি।
বক্তব্যে তিনি দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির কঠোর সমালোচনা করেন। বিএনপিকে দীর্ঘ রাজনৈতিক পথচলার পর ‘বিশ্রাম’ নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশের সেবায় এবার জামায়াতে ইসলামীকে সুযোগ দেওয়ার সময় এসেছে।
নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং তরুণদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার অঙ্গীকারও করেন জামায়াত আমির। ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আসন্ন নির্বাচনকে কার্যত একটি গণভোট হিসেবে উল্লেখ করে তিনি জনগণকে এই পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।
এর আগে, প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই হাতীবান্ধার তিস্তা হেলিপ্যাড মাঠে জনসভাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম ঘটে। বাস, ট্রাক ও নৌযানে করে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ সভাস্থলে উপস্থিত হন।
বেলা ১টা ৩৫ মিনিটে হেলিকপ্টারে ডা. শফিকুর রহমান সভাস্থলে পৌঁছালে জনতার উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
এদিন সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠেও আরেকটি বড় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। সেখানে তিনি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই