ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
সীমান্ত নিয়ন্ত্রণে দ্বিতীয় দফায় বৈঠকে পাকিস্তান-আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তান তুরস্কে বসছে দ্বিতীয় দফার আলোচনায়, সীমান্ত সন্ত্রাস ও যুদ্ধবিরতি প্রক্রিয়া পর্যালোচনা হবে। শনিবার ইস্তাম্বুলে এই আলোচনা অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, আলোচনায় প্রধানত দুই দেশের মধ্যে ইতিমধ্যে হওয়া যুদ্ধবিরতির চূড়ান্ত বাস্তবায়ন এবং সীমান্তবর্তী সন্ত্রাসী কর্মকাণ্ডের ওপর নজরদারি বিষয়ক পরিকল্পনা বিবেচনা করা হবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, সাম্প্রতিক কয়েকদিনে আফগানিস্তান থেকে পাকিস্তানে বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা ঘটেনি। তিনি এটিকে ‘দোহা চুক্তি’ কার্যকর এবং ইতিবাচক দিক হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, “দোহায় যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, তা অক্ষুন্ন আছে। গত দুই থেকে তিনদিনে আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানে কোনো বড় ধরনের হামলা হয়নি। আশা করি ইস্তাম্বুলেও ফলপ্রসু আলোচনা হবে।” তবে পাকিস্তানের মূল দাবি অপরিবর্তিত রয়েছে আফগানিস্তান যেন তাদের ভূখণ্ড সন্ত্রাসীদের ব্যবহার করতে না দেয়।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং এবং বাণিজ্য আপাতত স্থগিত থাকবে। একজন কর্মকর্তা বলেন, “নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি মূল্যায়ন না হওয়া পর্যন্ত সীমান্ত ক্রসিং এবং বাণিজ্য বন্ধ থাকবে। পাকিস্তানিদের জীবন বাণিজ্যের চেয়ে অনেক বেশি মূল্যবান।”
আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার দীর্ঘদিন ধরে পাকিস্তানের তালেবানপন্থি নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) সমর্থন করছে এমন অভিযোগ ইসলামাবাদ জানিয়ে আসছে। তবে আফগানিস্তান সবসময় এই অভিযোগ অস্বীকার করে আসছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট