ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
জাতীয় সংলাপের জন্য প্রস্তুত হামাস
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস ঘোষণা করেছে, তারা ফাতাহসহ সব ফিলিস্তিনি রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত। হামাসের মুখপাত্র হাজেম কাসেম তুরস্কের আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
হাজেম কাসেম জানান, সম্প্রতি মিসরের মধ্যস্থতায় কায়রোতে অনুষ্ঠিত বৈঠকে ফাতাহ ও হামাসের শীর্ষ নেতৃত্ব অংশ নিয়েছে। বৈঠকের পর হামাসের হাইকমান্ড সিদ্ধান্ত নেয়, তারা খোলা মনে সব ফিলিস্তিনি দলের সঙ্গে সংলাপে বসতে চায়।
তিনি বলেন, “প্যালেস্টাইনিয়ান অথরিটি (পিএ) এমন একটি প্রতিষ্ঠান, যাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমরা সব ফিলিস্তিনি রাজনৈতিক দল ও গোষ্ঠীর প্রতি হাত বাড়িয়ে দিতে চাই।” হাজেম আরও বলেন, বর্তমানে যে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির মধ্যে ফিলিস্তিন রয়েছে, তার প্রেক্ষিতে গাজা ও পশ্চিম তীরে সক্রিয় রাজনৈতিক দল ও গোষ্ঠীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা প্রয়োজন।
২০০৬ সালের আগ পর্যন্ত ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমে ক্ষমতাসীন ছিল পিএ জোট, যার বৃহত্তম শরিক দল ফাতাহ। ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফাতাহের শীর্ষ নেতা। ২০০৬ সালের নির্বাচনে জয়ী হয়ে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় এবং ফাতাহকে বিতাড়িত করে। তখন থেকে দুই পক্ষের সম্পর্ক চরম বৈরী অবস্থায় রয়েছে এবং গাজায় নির্বাচন হয়নি।
গাজায় ফিলিস্তিনি বাহিনীর অভিযানের সময় ২০২৪ সালে চীনের মধ্যস্থতায় ফাতাহ ও হামাস ঐক্যের চেষ্টা করেছিল। বেইজিংয়ে বৈঠক হলেও সন্তোষজনক ফলাফল আসেনি। এরপর মিসরের মধ্যস্থতায় কায়রোতে বৈঠক অনুষ্ঠিত হয়, যা শেষ হওয়ার পর হাজেম কাসেম আনাদোলু এজেন্সিকে সাক্ষাৎকার দিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)