ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
মিরাজকে তামিম-মাশরাফির ফোন: কি বললেন তারা?
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। এই সিরিজ জয়ের পর মিরাজ জানিয়েছেন, সাবেক দুই সফল অধিনায়ক তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা তাকে ফোন করে উৎসাহ দিয়েছেন।
সিরিজ জয়ের পর গণমাধ্যমকে মিরাজ বলেন, "আমাকে ব্যক্তিগতভাবে তামিম ভাই ফোন দিয়েছিলেন, তিনি অধিনায়ক ছিলেন, বলেছেন এই কঠিন সময়... অবশ্যই ভালো কিছু হবে। মাশরাফি ভাই আমাকে ফোন দিয়েছিলেন, তিনি তো অনেক সফল অধিনায়ক। তিনি কিভাবে অধিনায়কত্ব করেছেন আমাকে অনেক উৎসাহ দিয়েছেন।"
সিরিজ জয় প্রসঙ্গে মিরাজ আরও বলেন, "আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো শুরু করেছিলাম। বিশেষ করে সৌম্য ও সাইফ যেভাবে ব্যাট করেছে, দুর্দান্ত শুরু। এই উইকেটে ব্যাট করা সহজ নয়। তবে তাদের ব্যাটিং দেখে মনেই হয়নি। প্রথম ২০ ওভারে অনেক বাউন্ডারি হয়েছে। দায়িত্ব নিয়ে রান বাড়িয়েছে।"
মিরপুরের পিচে দলের সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে সাফল্যের বিষয়ে মিরাজ জানান, "গত ৪ ম্যাচে আমরা ভালো ব্যাট করিনি। ব্যাটাররা বারবার ব্যর্থ হচ্ছিল। তবে ইতিবাচক থেকে আমরা ভালো করার উপায় খুঁজছিলাম। এই কন্ডিশনে কীভাবে ভালো করা যায় এসব নিয়ে আলোচনা হয়েছে। সবাই এটাই বলছিল, পজিটিভ না থাকলে রান বের করা যাবে না।"
সিরিজ সেরা রিশাদ হোসেনের পারফরম্যান্স নিয়েও মিরাজ উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, "রিশাদ দুর্দান্ত খেলেছে গোটা সিরিজে। সে যেভাবে ব্যাটিং আর বোলিং করছে, তাতে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। সবাই পারফর্ম করার চেষ্টা করছে, আমাকে সাপোর্ট করছে। দলকে ক্রেডিট দিতেই হবে। আমরা দীর্ঘদিন পর ওয়ানডে খেলেছি। ধারাবাহিকভাবে খেললে আরও ভালো দল হয়ে উঠবো। আগামী বছর অনেক ম্যাচ আছে। আশা করি ছেলেরা জানে কীভাবে কী করতে হবে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা