ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
প্রথমবারের মতো আইসল্যান্ডে মিলল মশার দেখা
আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীর যে কয়েকটি স্থানে মশার অস্তিত্ব ছিল না, তার মধ্যে অন্যতম ছিল আইসল্যান্ড। তবে, প্রথমবারের মতো এই দ্বীপে মশার সন্ধান পাওয়া গেছে, যার জন্য বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনজনিত উষ্ণতা বৃদ্ধিকে দায়ী করছেন।
আইসল্যান্ডের ন্যাচারাল সাইন্স ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদ ম্যাথিয়াস আলফ্রেডসন মশা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এক বিজ্ঞানীর পাঠানো নমুনা পরীক্ষা করে তিনি নিজেই মশাগুলো শনাক্ত করেন। আলফ্রেডসন বলেন, কিডাফেলে ও কিওস-এ এই প্রজাতির তিনটি নমুনা পাওয়া গেছে— দুটি স্ত্রী ও একটি পুরুষ। এগুলো সবই মথের জন্য পাতা ওয়াইন ফাঁদ থেকে সংগ্রহ করা হয়েছিল।
বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরেই ধারণা করছিলেন যে, আইসল্যান্ডে মশা তাদের আবাস গড়তে পারে, কারণ সেখানে জলাভূমি ও পুকুরের মতো পর্যাপ্ত প্রজনন ক্ষেত্র বিদ্যমান। তবে, তারা এও বলেছিলেন যে, এখানকার কঠোর জলবায়ুতে অনেক প্রজাতির মশার পক্ষে টিকে থাকা সম্ভব হবে না।
কিন্তু আইসল্যান্ড উত্তরাঞ্চলের বাকি গোলার্ধের তুলনায় চার গুণ দ্রুত উষ্ণ হচ্ছে। এর ফলে হিমবাহ গলে যাচ্ছে এবং উষ্ণ ও দক্ষিণের জলের মাছ (যেমন ম্যাকেরল) দেশটির জলসীমায় পাওয়া যাচ্ছে।
পৃথিবী উষ্ণ হওয়ার সাথে সাথে বিশ্বজুড়ে আরও বেশি প্রজাতির মশা দেখা যাচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্যে মিশরীয় মশার ডিম এবং কেন্টে এশীয় এডিশ মশার সন্ধান মিলেছে। এই আক্রমণাত্মক প্রজাতিগুলো ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের মতো গ্রীষ্মমণ্ডলীয় রোগ ছড়াতে সক্ষম। আইসল্যান্ডে মশার আগমন নতুন স্বাস্থ্যগত ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত