ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভূমিকম্পে কাঁপল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার এই কম্পনটি অনুভূত হয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে।
সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মিটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ২টা ১১ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। এনসিএম-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস এই খবর নিশ্চিত করেছে।
সৌদিতে কম্পন অনুভূত হলেও পার্শ্ববর্তী দেশ সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সিজমিক নেটওয়ার্ক জানিয়েছে, সেখানে কোনো ধরনের কম্পন অনুভূত হয়নি।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের এপ্রিলে সৌদি আরবে সর্বশেষ ভূমিকম্প হয়েছিল। সে সময়ও ৪.৩ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল এবং সৌদির পাশাপাশি আমিরাতেও তা টের পাওয়া যায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যারাবিয়ান প্লেটের সঙ্গে ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে ভূগর্ভের পুরনো ফাটলগুলোর নড়াচড়ার কারণে অ্যারাবিয়ান গাল্ফ অঞ্চলে এই ধরনের ভূমিকম্প সংঘটিত হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত