ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
নিরাপত্তা শঙ্কায় দুই দেশ থেকে কূটনীতিক পরিবার সরাচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে ইসরায়েল ও লেবাননে কর্মরত অস্ট্রেলীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশ দুটি ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।
একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও কাতারে অবস্থানরত অস্ট্রেলীয় কূটনীতিকদের পরিবারকে স্বেচ্ছায় সেসব দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একাধিক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এরই মধ্যে মার্কিন কংগ্রেসে দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ইরানকে কখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপের পথও খোলা রয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি এবং মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি মোতায়েন আঞ্চলিক উত্তেজনাকে আরও তীব্র করেছে। যদিও বৃহস্পতিবার জেনেভায় পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনায় বসছে ইরান।
চলতি মাসের শুরুতে শুরু হওয়া এই আলোচনা চলমান থাকলেও একই সময়ে যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি জোরদার করেছে। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে, দেশটির ওপর যেকোনো হামলা হলে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
তবে তেহরানের এক শীর্ষ কূটনীতিক মঙ্গলবার বলেছেন, কূটনীতিকে অগ্রাধিকার দিলে একটি সম্ভাব্য চুক্তি ‘হাতের নাগালেই’ রয়েছে।
এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক ফ্লাইট সচল থাকা অবস্থায় ইসরায়েল ও লেবাননে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের দেশ ছাড়ার পরামর্শ আগের মতোই বহাল রয়েছে। স্মার্ট্রাভেলার এক্স অ্যাকাউন্টে ধারাবাহিক পোস্টে এ সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ