ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে নেতানিয়াহুর সঙ্গে মোদির সফল বৈঠক
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে আবারও ইসরায়েলের মাটিতে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের এই রাষ্ট্রীয় সফরের শুরুতেই আজ
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেন গুরিয়ন বিমানবন্দরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ বৈঠকে মিলিত হন তিনি। বৈঠক শেষে মোদি তাঁর এই সাক্ষাৎকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে অসাধারণ একটি বৈঠক হলো। দীর্ঘ ৯ বছর পর ইসরায়েলে আবারও আসতে পেরে আমি উচ্ছ্বসিত। ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিস্তারিত আলোচনা হয়েছে।” এ সময় তিনি দুই দেশের মধ্যে উন্নত প্রযুক্তি, পানি ব্যবস্থাপনা, কৃষি খাতের আধুনিকায়ন এবং মেধাসম্পদ বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতার নতুন রূপরেখা নিয়ে আলোচনা করেন।
এর আগে মোদির বিমান বিমানবন্দরে অবতরণের পর তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানান নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা। দুই দেশের শীর্ষ নেতার মধ্যে হৃদ্যতাপূর্ণ কুশল বিনিময় এবং একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্য কূটনৈতিক মহলে বিশেষ নজর কেড়েছে। মোদির সম্মানে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি ইসরায়েলি জাতীয় সংগীত বাজিয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করা হয়।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই সফরের গুরুত্ব কেবল বিমানবন্দরে সীমাবদ্ধ থাকছে না। প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে নেতানিয়াহু এখন জেরুজালেমে অবস্থিত ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেটে’ যাবেন। সেখানে মোদির বিশেষ ভাষণ দেওয়ার কথা রয়েছে, যা দুই দেশের কৌশলগত মৈত্রীকে আরও এক ধাপ উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি