ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধবিমানের বহর
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের ১২টি এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এফ-২২ র্যাপ্টর বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান, যা রাডার ফাঁকি দিতে (স্টিলথ) সক্ষম এবং অত্যন্ত ক্ষিপ্র। যুক্তরাষ্ট্র নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এই যুদ্ধবিমান বিশ্বের অন্য কোনো দেশের কাছে বিক্রি করে না। এটি স্থল হামলার পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধেও পারদর্শী।
গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করছে ওয়াশিংটন। এর আগে বিমানবাহী রণতরী ও বিশাল যুদ্ধজাহাজের বহর অঞ্চলটিতে মোতায়েন করা হয়েছিল। এবার এই শক্তিশালী যুদ্ধবিমান মোতায়েনের মাধ্যমে ইরানকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হলো বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, আগামী কয়েক দিনের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ এক বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা একে যুদ্ধ এড়ানোর ‘শেষ সুযোগ’ হিসেবে দেখছেন। যদি এই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়, তবে যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি হামলা শুরু করতে পারে বলে গুঞ্জন রয়েছে।
ধারণা করা হচ্ছে, সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র প্রথমে সীমিত আকারে হামলা চালিয়ে ইরানকে নিজেদের শর্ত মানতে বাধ্য করবে। তাতে কাজ না হলে শুরু হতে পারে পূর্ণ মাত্রার যুদ্ধ। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মতে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে সামরিক শক্তি রয়েছে, তা দিয়ে তারা ইরানে টানা ৪ থেকে ৫ দিন তীব্র ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর