ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বজুড়ে ২০২৫ সালে রের্কড ১২৯ সাংবাদিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে সংঘাত ও সহিংসতার মধ্যে ২০২৫ সাল সংবাদকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছরগুলোর একটি হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)-এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর কাজ করতে গিয়ে রেকর্ড ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, টানা দ্বিতীয় বছরের মতো সংবাদকর্মী প্রাণহানির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে ২০২৫ সাল। নিহতদের প্রায় দুই-তৃতীয়াংশের মৃত্যু ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের সঙ্গে সম্পর্কিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিপিজের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত ৮৬ জন সাংবাদিক প্রাণ হারান, যাদের বেশিরভাগই গাজার ফিলিস্তিনি সংবাদকর্মী। এছাড়া ইয়েমেনে হুথি-নিয়ন্ত্রিত একটি গণমাধ্যম কার্যালয়ে ইসরায়েলি হামলায় ৩১ জন গণমাধ্যমকর্মী নিহত হন, যা সংস্থাটির নথিভুক্ত ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক প্রাণঘাতী হামলার ঘটনা।
সিপিজে যে ৪৭টি ঘটনাকে ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্য করে ‘হত্যা’ হিসেবে চিহ্নিত করেছে, তার ৮১ শতাংশের জন্যও ইসরায়েল দায়ী বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে গাজায় প্রবেশাধিকারে সীমাবদ্ধতা থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা যাচাই করা কঠিন এবং বাস্তবে সংখ্যা আরও বেশি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলেও ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও সাড়া পাওয়া যায়নি। অতীতে তারা দাবি করেছে, গাজায় অভিযানের সময় কেবল যোদ্ধাদের লক্ষ্য করা হয় এবং যুদ্ধক্ষেত্রে কাজ করা স্বভাবতই ঝুঁকিপূর্ণ।
গত সেপ্টেম্বরে ইয়েমেনের ওই গণমাধ্যম কার্যালয়ে হামলার দায় স্বীকার করে ইসরায়েল সেটিকে হুথিদের প্রচারণা কেন্দ্র হিসেবে আখ্যা দিয়েছিল। অন্যদিকে, গাজায় নিহত কয়েকজন সাংবাদিকের সঙ্গে হামাসের যোগাযোগ ছিল বলেও ইসরায়েল দাবি করলেও তার পক্ষে যাচাইযোগ্য প্রমাণ প্রকাশ করেনি।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম ইসরায়েলের এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, নিহত সাংবাদিকদের সঙ্গে হামাসের কোনও সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি। সিপিজে এ ধরনের অভিযোগকে ‘ভয়াবহ অপবাদ’ হিসেবে উল্লেখ করেছে।
গাজায় বিদেশি সাংবাদিকদের প্রবেশের অনুমতি না থাকায় সেখানে নিহত সব সংবাদকর্মীই স্থানীয় ফিলিস্তিনি ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেকোনও দেশের সামরিক বাহিনীর তুলনায় সাংবাদিকদের নিশানাভিত্তিক হত্যার অভিযোগে ইসরায়েলি বাহিনীর সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিক হতাহতের তথ্য সংগ্রহ করে আসা সিপিজে জানিয়েছে, নিহত ১২৯ জনের মধ্যে অন্তত ১০৪ জন সংঘাত-সংশ্লিষ্ট ঘটনায় প্রাণ হারিয়েছেন। গাজা ও ইয়েমেনের বাইরে সুদানে ৯ জন এবং মেক্সিকোতে ৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।
এছাড়া ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় চারজন সাংবাদিক নিহত হয়েছেন এবং ফিলিপাইনে তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাশিয়া সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করে উল্টো ইউক্রেনের বিরুদ্ধে রুশ সাংবাদিকদের নিশানা করার অভিযোগ তুলেছে, যদিও কিয়েভ তা নাকচ করেছে। ওয়াশিংটনে রুশ দূতাবাস থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির