ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ৩০০ যুদ্ধবিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র গত কয়েক মাসে ৩০০টিরও বেশি সামরিক বিমান মোতায়েন করেছে। এই বৃহৎ প্রস্তুতি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, প্রধানভাবে কাতারের আল-উদেইদ, জর্ডানের মুওয়াফাক সালতি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বিমান বহর মোতায়েন করা হয়েছে। সমুদ্রে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এবং ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’ যুদ্ধজাহাজও অবস্থান করছে।
ওপেন সোর্স গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ২৭০টিরও বেশি সি-১৭ এবং সি-৫ লজিস্টিক ফ্লাইট পরিচালনা করেছে। এসব ফ্লাইটে প্যাট্রিয়ট ও থার্ড এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্রও পাঠানো হয়েছে।
মোতায়েন বিমানবাহিনীর মধ্যে ৭০ শতাংশ আক্রমণাত্মক যুদ্ধবিমান এবং ৩০ শতাংশ সহায়ক বিমান রয়েছে। এফ-১৮, এফ-১৫, এফ-১৬ এবং এফ-৩৫এসহ বিভিন্ন ফাইটার বিমান ছাড়াও ইএ-১৮জি ‘গ্রোলার’, এ-১০সি ‘থান্ডারবোল্ট’, ই-১১এ কমিউনিকেশনস ও ই-৩ ‘সেন্ট্রি’ বিমান রয়েছে। তবে জুনে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এ ব্যবহৃত বি-২ বোমারু বিমান দেখা যায়নি।
ইসরায়েলও গোপনে ইরানের বিরুদ্ধে বিমান প্রস্তুতি বাড়াচ্ছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ৬৬টি এফ-১৫, ১৭৩টি এফ-১৬ এবং ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান ইরান মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এছাড়াও ১২টি মার্কিন এফ-২২ র্যাপ্টারও হাতে পেয়েছে ইসরায়েল।
এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফা আলোচনায় বসতে যাচ্ছে দুই পক্ষ। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, কূটনৈতিক সমাধানই প্রাধান্য পাবে, তবে প্রয়োজনে ‘প্রাণঘাতী শক্তি’ ব্যবহার করতেও পিছপা হবেন না।
ট্রাম্প জানিয়েছেন, ইরানকে কখনও পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবেন না। এছাড়া তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে ইরান ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম এমন ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। তবে ইরান এসব আলোচনা থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয় অন্তর্ভুক্তি প্রত্যাখ্যান করেছে। ফলে বৃহস্পতিবারের বৈঠকের দিকে আন্তর্জাতিক মহলের নজর থাকবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত