ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
মেসির সফরে লঙ্কাকাণ্ড: পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে সল্টলেক স্টেডিয়ামে নজিরবিহীন বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত সাপেক্ষে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজেই সামলাবেন বলে জানা গেছে।
এদিকে নিরাপত্তা ব্যর্থতার অভিযোগে রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) রাজীব কুমারসহ শীর্ষ পুলিশ কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে রাজ্য সরকার।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানান, শনিবারের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থেই অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরে মুখ্যসচিব মনোজ পন্থের দপ্তর থেকে জানানো হয়, ডিজিপি রাজীব কুমার ও বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিধাননগরের ডেপুটি কমিশনার অনীশ সরকারকে সাসপেন্ড এবং স্টেডিয়ামের সিইও দেব কুমার নন্দনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।
গত শনিবার (১৩ ডিসেম্বর) সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডিপলকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনা দেখা দেয়। অভিযোগ ওঠে, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ভিআইপিদের ভিড়ে সাধারণ দর্শকরা হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও মেসিকে ঠিকমতো দেখতে পাননি। নিরাপত্তাজনিত কারণে মাত্র ২০ মিনিটের মধ্যে মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে দর্শকরা গ্যালারিতে ভাঙচুর চালায় এবং মাঠে নেমে পড়ে।
অনুষ্ঠানে মন্ত্রী অরূপ বিশ্বাস মেসিকে প্রায় জড়িয়ে ধরে ছবি তোলায় ব্যস্ত ছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অথচ বিশৃঙ্খলা শুরু হওয়ার আগেই তিনি মাঠ ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে। মন্ত্রীর এমন অপেশাদার আচরণে দল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত