ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোয় আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া কনটেন্ট ছড়ানোর অভিযোগে বাংলাদেশিসহ ৩৫ জনকে আটক করেছে সংযুক্ত আরব আমিরাতের আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির রাজধানী আবুধাবিসহ বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আমিরাতের অ্যাটর্নি জেনারেলের দপ্তর।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ইরান যুদ্ধকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও কৃত্রিম ভিডিও ছড়িয়ে পড়ছিল। বিষয়টি নজরে আসার পর কয়েক দিন ধরে কড়া নজরদারি চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয় এবং পরে তাদের গ্রেপ্তার করা হয়।
আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস জানিয়েছেন, জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা থেকেই এই ধরনের ভুয়া তথ্য প্রচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করতেন।
আমিরাতে গুজব বা ভুয়া তথ্য প্রচারকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্তত এক বছর কারাদণ্ড এবং প্রায় এক লাখ দিরহাম পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হতে পারে।
গ্রেপ্তারদের ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু জনশৃঙ্খলা নয়, বরং দেশের জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)