ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ইরানি ড্রোন বি'স্ফোরণে দুবাই বিমানবন্দরে অ'গ্নিকাণ্ড, ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিস্ফোরকবাহী ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে আগুন লাগার পর জরুরি ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
রোববার মধ্যরাতের দিকে সংঘটিত এই ঘটনার পর বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দুবাই প্রশাসন। বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বিমানবন্দরের বিস্তীর্ণ এলাকায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানায়, বিস্ফোরণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আগুন নেভাতে ফায়ার সার্ভিস ব্যাপক অভিযান পরিচালনা করে।
অগ্নিকাণ্ডের পর যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত স্থায়ী নয় এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে বলে জানানো হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে নতুন সময়সূচি জেনে নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি পরবর্তী আপডেট সরকারি বিভিন্ন যোগাযোগমাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি। প্রতিদিন হাজার হাজার ফ্লাইট এখান থেকে উড্ডয়ন ও অবতরণ করে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী লাখো যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- আজকের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জানুন