ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
নেতানিয়াহুর ওপর চটেছে যুক্তরাষ্ট্র, দিল কড়া হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় হামাস কমান্ডার রা’দ সা’দকে হত্যার ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন মনে করছে, এই হামলার মাধ্যমে ইসরায়েল গাজায় কার্যকর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এ ঘটনায় হোয়াইট হাউস নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সংবাদমাধ্যম এক্সিওসকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, নেতানিয়াহুকে সতর্ক করে বলা হয়েছে, ‘আপনি চাইলে নিজের মর্যাদা ক্ষুণ্ন করতে পারেন বা চুক্তি না মানতে পারেন; কিন্তু গাজায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করেছেন, তা আমরা আপনাকে নষ্ট করতে দেব না।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জ্যারেড কুশনার এই ঘটনায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের মতে, এসব ‘অপ্রয়োজনীয় হামলা’ চালিয়ে ইসরায়েল আরব দেশগুলোকে ক্ষুব্ধ করে তুলছে, যা আঞ্চলিক শান্তির জন্য হুমকি।
যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে আরও স্মরণ করিয়ে দিয়েছে যে, গত দুই বছরে তিনি নিজেকে বিশ্বমঞ্চে একা করে ফেলেছেন। আব্রাহাম চুক্তির পর সংযুক্ত আরব আমিরাত কেন তাকে সফরের আমন্ত্রণ জানায়নি কিংবা মিসরের প্রেসিডেন্ট কেন দেখা করতে অনীহা প্রকাশ করেছেন—সেটি নেতানিয়াহুকে ভেবে দেখতে বলা হয়েছে।
ওয়াশিংটনের সাফ কথা, ইসরায়েল যদি এমন আচরণ অব্যাহত রাখে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে আব্রাহাম চুক্তির পরিধি বাড়াতে যুক্তরাষ্ট্র আর তাদের মূল্যবান সময় নষ্ট করবে না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল