ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সারা দেশে অংশগ্রহণমূলক-স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে: ইইউ পর্যবেক্ষক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনগণ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক দিনে অংশগ্রহণ করছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে এসে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন শুরুর প্রায় আধাঘণ্টা আগে থেকেই ইইউ পর্যবেক্ষক দল কেন্দ্রের ভেতরে অবস্থান নেন এবং সার্বিক পরিস্থিতি মনিটর করেন। রিটার্নিং কর্মকর্তা তাদের সামনে ব্যালটবাক্স উল্টে-পাল্টে দেখানোর পর ভোটগ্রহণের জন্য সেট করেন। নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়।
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইভার্স ইজাবস বলেন, ভোট কেন্দ্রগুলোতে নির্বাচন নির্ধারিত সময়েই শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শুধু রাজধানী নয়, সারা দেশেও অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই কেন্দ্রের ভোটার আবির প্রধান বলেন, “দীর্ঘদিন পর ভোট দিতে পারছি, খুবই উৎসাহিত লাগছে। আশা করি দুর্নীতিমুক্ত ও যোগ্য নেতৃত্ব আসবে। যে আসুক, দেশকে ভালো রাখুক।” তিনি গণভোটও দিয়েছেন বলে জানান।
সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং ভোটার উপস্থিতিও লক্ষণীয়। ভোটাররা উৎসাহ ও শৃঙ্খলার সঙ্গে ভোট দিচ্ছেন, যা সার্বিক নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)