ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
গণতন্ত্রের ট্রেন সঠিক পথে এগোচ্ছে: সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র এখন এমন এক পথ চলায় রয়েছে, যা নিশ্চয়ই গন্তব্যে পৌঁছাবে। তিনি জানান, শুধু নিজের নিরপেক্ষ থাকা যথেষ্ট নয়, আশেপাশের সকলকেও নিরপেক্ষ থাকতে হবে।
সিইসি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ২০২৬ সালের এই নির্বাচন দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ সঠিক পথে এগোচ্ছে। নির্বাচন কমিশন কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে নয়, বরং সুন্দর নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। তিনি কেন্দ্র দখল বা ভোটের বাক্স দখলের পুরনো ইতিহাস ভুলে যাওয়ার প্রয়োজনীয়তাও উল্লেখ করেন।
এএমএম নাসির উদ্দিন আরও বলেন, দেশের বিভিন্ন জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নির্দেশনা দিয়েছেন যেন তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কাজ করেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও এআই-উৎপাদিত ছবি বড় চ্যালেঞ্জ সৃষ্টি করছে, তবে সবগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এসবের অনেক অংশ সীমান্তের ওপার থেকে ছড়ানো হয়, তাই মেইনস্ট্রিম মিডিয়ার ওপর নির্ভর করতে হবে এবং জনগণকে তথ্য যাচাই করে শেয়ার করতে হবে।
সিইসি উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন এবং নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা ফিরে এসেছে। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে।
ঢাকা-৮ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারে সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল ও প্রার্থী অংশ নিয়েছেন। বিএনপি, জামায়াতে ইসলামি ও এনসিপি সহ মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীসহ ২০২৮ জন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত