ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
হাদিকে হত্যাচেষ্টা
আদালতে যা বললেন ফয়সালকে গাড়ি ভাড়া দেওয়া ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক: ঢাকার আদালত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে পালাতে সহায়তার অভিযোগে গাড়ি ভাড়া দেওয়া ব্যবসায়ী নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জলকে তিন দিনের রিমান্ড দিয়েছেন। এই আদেশ দিয়েছেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম, বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায়।
আদালতে উপস্থিত ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, হাদিকে গুলি করার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। তদন্তের তথ্য অনুযায়ী, নুরুজ্জামান ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এবং প্রধান আসামিকে পালানোর জন্য গাড়ি দিয়ে সহায়তা করেছেন।
রিমান্ড শুনানিতে তদন্ত কর্মকর্তা আদালতে জানান, নুরুজ্জামানের মাধ্যমে ফয়সালের পালানোর পথ সহজ হয়ে গেছে। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী যুক্তি তোলেন, যে জড়িতদের জিজ্ঞাসাবাদ করলে ফয়সালের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
নুরুজ্জামান আদালতে বলেন, তার ফয়সালের সঙ্গে পরিচয় অনলাইন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তিনি জানান, তার গাড়ি ব্যবসার কারণে ফয়সাল মাঝে মাঝে গাড়ি ভাড়া নিয়েছে। গত বুধবারও ফয়সাল গাড়ি ভাড়া করে সাটুরিয়া যান এবং আলাউদ্দিন পার্কে আসেন। তিনি জানান, শুক্রবারও গাড়ি ভাড়া চেয়েছিলেন, কিন্তু সব গাড়ি ব্যবহৃত ছিল, তাই পরিচিত সুমন ভাইকে গাড়ি দেওয়া হয়।
বিচারকের প্রশ্নের উত্তরে নুরুজ্জামান বলেন, ড্রাইভারকে চিনেন এবং সে ডিবি পুলিশের তত্ত্বাবধানে আছে। এছাড়া তিনি জানিয়েছেন, ফয়সালের সঙ্গে তার পরিচয় প্রায় ৯ মাস ধরে, কিন্তু সাম্প্রতিক তিন মাসে দেখা হয়নি।
শেষে আদালত নুরুজ্জামানের কাছে বলেন, রিমান্ড মানে শাস্তি নয়, তিনি তদন্তকে সহযোগিতা করলে কিছু হবে না। এরপর আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পরিবারের সম্মতিতে রোববার রাতে পল্টন থানায় মামলা করেছেন। এই মামলায় ফয়সালের পরিবারের ৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে, ফয়সালের সহযোগী কবিরের ৭ দিন, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকে ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। একইভাবে মোটরসাইকেল মালিক মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।
গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ওসমান হাদির মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় ১৫ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ারঅ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি