ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইউরোপের নেতাদের শূকর বলে কটাক্ষ পুতিনের
আন্তর্জাতিক ডেস্ক:ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপের নেতাদের ‘ছোট শূকর’ (Little Pigs) হিসেবে অভিহিত করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শক্তি প্রয়োগ অথবা কূটনীতি যেভাবেই হোক, ইউক্রেনে রাশিয়া তার নির্ধারিত লক্ষ্য অর্জন করবেই।
বুধবার (১৭ ডিসেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক অনুষ্ঠানে দেওয়া ভাষণে পুতিন এসব কড়া মন্তব্য করেন। তিনি বলেন, “যদি তারা (ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব) প্রকৃত আলোচনায় বসতে না চায়, তবে রাশিয়া তার ঐতিহাসিক ভূখণ্ড যুদ্ধক্ষেত্রেই স্বাধীন করে নেবে।”
রুশ প্রেসিডেন্ট সরাসরি যুক্তরাষ্ট্রের সাবেক বাইডেন প্রশাসনের দিকে আঙুল তুলে অভিযোগ করেন যে, তারা ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে সশস্ত্র সংঘাতের দিকে ঠেলে দিয়েছিল। পুতিনের মতে, ওয়াশিংটন ভেবেছিল খুব অল্প সময়ের মধ্যেই রাশিয়াকে ধ্বংস বা দুর্বল করে দেওয়া যাবে।
রাশিয়াকে ধ্বংস করার এই পশ্চিমা পরিকল্পনায় ইউরোপীয় দেশগুলোর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “ইউরোপের ছোট শূকররা তাৎক্ষণিকভাবে সাবেক মার্কিন প্রশাসনের সঙ্গে যোগ দিয়েছে। তারা আশা করেছিল আমাদের ধ্বংস থেকে তারা লাভবান হবে।”
এদিকে, সম্প্রতি জার্মানির বার্লিনে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের নেতাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি অনুযায়ী, দীর্ঘদিনের দ্বন্দ্বের প্রায় ৯০ শতাংশ বিষয়ের সমাধান হয়েছে। তবে ইউক্রেনের দেওয়া শর্তগুলো মেনে পুতিন কোনো ছাড় দেবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
পুতিন পুনর্ব্যক্ত করেছেন যে, শান্তির জন্য ইউক্রেনকে অবশ্যই পুরো ডনবাস অঞ্চল ছেড়ে দিতে হবে। এমনকি ডনবাসের যেসব অংশে এখনো ইউক্রেনীয় সেনারা অবস্থান করছে, সেখান থেকেও তাদের সরে যেতে হবে। তবে ইউক্রেন এবং তাদের প্রধান সহযোগী যুক্তরাষ্ট্র পুতিনের এই দাবি শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর