ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ কর্মসূচি দিল শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসকে ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যকে ‘নগ্ন হস্তক্ষেপ’ ও ‘বিজয় দিবস কলঙ্কিত করার চেষ্টা’ হিসেবে আখ্যা দিয়ে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হবে। আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এই প্রতিবাদ অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কর্মসূচির ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম জুবাহ।
এ ছাড়া তিনি নরেন্দ্র মোদির বিকৃত ছবি অঙ্কনের ঘোষণাও দিয়েছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে রিয়াদুল ইসলাম জুবাহ লেখেন, বাংলাদেশের লাখো মজলুম মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বিজয় দিবসে হস্তক্ষেপ এবং দিবসটিকে কলঙ্কিত করার দায়ে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ কর্মসূচি আজ বিকাল ৪টা ৩০ মিনিটে মধুর ক্যান্টিনের সামনে অনুষ্ঠিত হবে।
পরবর্তী আরেকটি পোস্টে তিনি জানান, মধুর ক্যান্টিনের সামনে নরেন্দ্র মোদির একটি বিকৃত ছবি আঁকার পরিকল্পনা রয়েছে। এ কাজে আগ্রহী শিল্পী কিংবা রং ও তুলি সরবরাহে সহায়তা করতে ইচ্ছুক ব্যক্তিদের সরাসরি ইনবক্স করার অনুরোধও জানান তিনি।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি বাংলাদেশের বিজয় দিবসের প্রেক্ষাপটে ১৯৭১ সালের যুদ্ধকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ হিসেবে উল্লেখ করেন।
ইংরেজিতে দেওয়া ওই পোস্টে নরেন্দ্র মোদি বলেন, ১৯৭১ সালে ভারত যে ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল, তার পেছনে যেসব বীর সেনানীর সাহস ও আত্মত্যাগ রয়েছে, বিজয় দিবসে তাদের স্মরণ করা হয়। তিনি আরও উল্লেখ করেন, সেই আত্মত্যাগ ও অটল সংকল্প ইতিহাসে গর্বের এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় তৈরি করেছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতবাসীকে অনুপ্রাণিত করে যাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত