ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
গুম ও জুলাই শহীদদের পুনর্বাসনে আলাদা শাখা খোলার ঘোষণা প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পুনর্বাসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আলাদা শাখা বা বিভাগ খোলার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন।
বুধবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত গুম-খুন ও জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ইতোমধ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করা হয়েছে। এবার আমরা গুম হওয়া পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনে কাজ শুরু করছি। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর জুলাই অভ্যুত্থান—প্রতিটি সংগ্রামই মূলত বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একই সূত্রে গাঁথা।”
গুম হওয়া পরিবারগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইশরাক হোসেন জানান, “দায়িত্ব নেওয়ার পর আমি এই পরিবারগুলোর আর্তনাদ কাছ থেকে দেখেছি। ঈদের পরপরই আমি প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব রাখব যাতে গুম হওয়া ব্যক্তিদের সন্তানদের উচ্চশিক্ষা এবং ভূমিহীন পরিবারগুলোর জন্য সরকারি উদ্যোগে আবাসন নিশ্চিত করা হয়। তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব।”
বিগত সরকারের আমলের গণহত্যার বিচারের অঙ্গীকার করে তিনি আরও বলেন, “২০১৩-১৪ সাল থেকে অনেক শিশু তাদের বাবার ফেরার অপেক্ষায় থাকতে থাকতে আজ বড় হয়ে গেছে। আবার জুলাই অভ্যুত্থানে বাবার সামনে সন্তানের বুক ঝাঁজরা করে দেওয়া হয়েছে। আমি কথা দিচ্ছি, প্রতিটি গুম-খুন ও গণহত্যার সাথে যারা জড়িত, তাদের প্রত্যেকের বিচার এই বাংলাদেশের মাটিতেই নিশ্চিত করা হবে।”
ব্যক্তিগত রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে সকল ভুক্তভোগীর পাশে থাকার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শহীদ পরিবারগুলো যেন আর কখনো অবহেলার শিকার না হয়, সে জন্য সরকার ও সাধারণ মানুষ একযোগে কাজ করবে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ এবং গুম ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিমন্ত্রী অত্যন্ত আবেগঘন পরিবেশে পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত