ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবি ফিরে পাবে হারানো ঐতিহ্য, নতুন উপাচার্যের যোগদানে অ্যালামনাইদের প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট পদার্থবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণকালে তাকে শুভেচ্ছা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী'র নেতৃত্বে অ্যালামনাই সদস্যরা প্রশাসনিক ভবনে উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত অ্যালামনাই নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের মতো একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষাবিদ উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় বিশ্বমানের গবেষণা ও শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।
দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সব ধরনের গঠনমূলক কাজে পাশে থাকার এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?