ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শহীদ মিনারে শিক্ষার্থী হ/ত্যা: ২ আসামির স্বীকারোক্তি, ২ জন রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজ শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিবকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় বড় অগ্রগতি হয়েছে। এই মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে দুইজন আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অন্য দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৮ মার্চ) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে গোলাম রসুল শিহাব এবং সাগর কবির এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং নেপথ্যের কুশীলবদের শনাক্ত করতে রাফিন শেখ ও শাহরিয়ার নাজিম জয়কে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জবানবন্দি দেওয়া দুই আসামি স্বীকার করেছেন যে, খুলনার শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিনের নির্দেশে তাঁরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আসামিদের মধ্যে শিহাবকে ঘটনাস্থল থেকে এবং বাকিদের পটুয়াখালী ও খুলনা থেকে গ্রেপ্তার করা হয়। এখন পলাতক মূল পরিকল্পনাকারী সালাউদ্দিন ও অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত রোববার (১৫ মার্চ) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নৃশংসভাবে খুন হন শেখ বোরহানুদ্দীন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল হাসান রাকিব। মামলার এজাহার অনুযায়ী, রাত সাড়ে ৮টার দিকে রাকিব মোটরসাইকেল পার্কিং করার সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে গেলে ৫-৬ জন সন্ত্রাসী তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিবের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তরিকুল ইসলাম খোকন গত সোমবার শাহবাগ থানায় এই হত্যা মামলাটি দায়ের করেছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে