ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বিজয় দিবসে ঢাবিতে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসের দিনে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত গোলাম আযমের বিরুদ্ধে প্রতীকী ঘৃণা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থী। বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে তারা গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ করে মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানের প্রতিবাদ জানান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপের পাশাপাশি ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘মুক্তিযুদ্ধের বিরোধীদের এই বাংলায় ঠাঁই নাই’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
এ সময় উপস্থিত শিক্ষার্থী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে গোলাম আযম ও নিজামীরা। তাদের আদর্শের অনুসারীরা এখনো মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র হিসেবে প্রচার করছে। তিনি আরও বলেন, চলতি বছর ইসলামী ছাত্রশিবির গোলাম আযমকে ‘এদেশের সূর্যসন্তান’ আখ্যা দিয়ে কর্মসূচি পালন করেছে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।
তিনি জানান, রাজাকার ও যুদ্ধাপরাধীদের প্রতি ঘৃণা প্রকাশ এবং প্রতিবাদের অংশ হিসেবেই বিজয় দিবসে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে।
আরেক শিক্ষার্থী বলেন, বিজয় দিবস কেবল উৎসবের দিন নয়, এটি মুক্তিযুদ্ধবিরোধী শক্তির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানানোরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
শেষে শিক্ষার্থীরা বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং ইতিহাস বিকৃতির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত