ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
শহীদরা শুধু প্রাণ দেয় না, তারা জাতিকে জাগিয়ে তোলে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় মুক্তির প্রতীক হয়ে ওঠা শহীদ ইমাম হাসান তায়িমকে স্মরণ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদরা শুধু প্রাণ দেয় না, তারা জাতিকে জাগিয়ে তোলে। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের মতোই ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদরাও নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা।
সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারতের পর এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, “ধানক্ষেতের পাশে শুয়ে থাকা তায়িম আজ আমাদের বিবেকের প্রতীক। তার এই আত্মত্যাগ ভুলে গেলে জাতি তার ইতিহাস হারাবে। তায়িমরা কোনো ব্যক্তিগত লড়াইয়ে নয়, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য জীবন দিয়েছে।”
রিজভী তায়িমের মাকে উদ্দেশ্য করে বলেন, “আপনার সন্তান ঘর থেকে বেরিয়ে আর ফেরেনি, কিন্তু তায়িমের আত্মত্যাগ আমাদের লড়াইয়ে অনুপ্রেরণা জোগায়। গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধে আমরা তায়িমদের রক্তঋণ শোধ না করা পর্যন্ত থামবো না।”
এর আগে সকাল ১১টায় তিনি তায়িমের কবর জিয়ারত করেন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে শহীদের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন। পরে তিনি পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
পরে রিজভী কুমিল্লার চৌদ্দগ্রামে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সামাজিক মাধ্যমে তার গান দেখে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-কে তার সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’