ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি ৫১০ জন
ডুয়া ডেস্ক: নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দৈনিক ভিত্তিতে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৫১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৮১ জন ঢাকা বিভাগের। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১১৬ জন, ঢাকা দক্ষিণে ৩৮ জন। চট্টগ্রাম বিভাগে নতুন ভর্তি ৮৮ জন, বরিশাল বিভাগে ৬৫ জন এবং ময়মনসিংহে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ২৪৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৮ হাজার ২৮০ জন। স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার পাশাপাশি বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট