ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
এরদোগানের ধূমপান পরামর্শ,মেলোনির চমকপ্রদ জবাব
আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে সমালোচনার ছলে বলেছেন, “আপনি দারুণ করছেন, কিন্তু আপনাকে ধূমপান ছাড়তে হবে।” জবাবে ৪৮ বছর বয়সি মেলোনি রসিকতার ছলে জানান, যদি তাকে ধূমপান ছাড়তে হয়, তবে তিনি “কাউকে মেরে ফেলবেন।”
মিশরের শারম-আল-শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে আলাপচারিতার সময় এই মন্তব্য করেন মেলোনি। এরদোগানের কথা শুনে পাশে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হাসিতে ফেটে পড়েন। মেলোনি পরে বলেন, “আমি কাউকে মেরে ফেলতে চাই না।”
মেলোনি সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে জানিয়েছেন, ১৩ বছর পর তিনি আবার ধূমপান শুরু করেছেন। তার ভাষায়, ধূমপান তাকে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে সাহায্য করেছে, বিশেষ করে তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাঈদের সঙ্গে।
সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মেলোনির প্রশংসা করেন। ট্রাম্প বলেন, “আমি সাধারণত এটা বলি না, কারণ যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দর বললে রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। কিন্তু আমি ঝুঁকি নিচ্ছি—তিনি এক সুন্দরী তরুণী।” তিনি আরও বলেন, মেলোনি অত্যন্ত সফল রাজনীতিক এবং ইতালিতে তাকে অনেক সম্মান করা হয়।
২০২২ সালের অক্টোবর মাসে ক্ষমতায় আসা মেলোনি ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এবং ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বিষয়ে।
মেলোনির রাজনৈতিক যাত্রা ২০০৬ সালে শুরু হয়, যখন তিনি ন্যাশনাল অ্যালায়েন্স (এএন)-এর সদস্য হিসেবে চেম্বার অফ ডেপুটিজে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন এবং ৩১ বছর বয়সে চতুর্থ বার্লুসকোনি সরকারের যুব নীতি মন্ত্রী হন। ২০১২ সালে মেলোনি ব্রাদার্স অফ ইতালি (এফডিআই) প্রতিষ্ঠা করেন এবং ২০১৪ সালে এফডিআই-এর সভাপতি হন। ২০২২ সালের সাধারণ নির্বাচনে তিনি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট