ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জগন্নাথ হল ট্র্যাজেডি: ঢাবি অ্যালামনাই’র আহ্বায়ক ও সদস্য সচিবের শোক
নিজস্ব প্রতিবেদক: আজ ১৫ অক্টোবর, ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস। ১৯৮৫ সালের এই দিনে জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে এক মর্মান্তিক দুর্ঘটনায় ৪০ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ২৬ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং বাকি ১৩ জন ছিলেন কর্মচারী ও অতিথি। এই হৃদয়বিদারক ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছিলেন।
এই শোকাবহ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্যসচিব এ টি এম আবদুল বারী ড্যানী নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় শামসুজ্জামান দুদু বলেন, জগন্নাথ হল ট্র্যাজেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক কালো অধ্যায়। আমরা গভীর দুঃখের সাথে সেই সকল শহিদদের স্মরণ করছি যারা সেদিন অকালে ঝরে পড়েছিলেন। তাদের ত্যাগ ও স্মৃতি চিরকাল আমাদের মাঝে অমলিন থাকবে।
অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এ টি এম আবদুল বারী ড্যানী তাঁর শোকবার্তায় বলেন, এই শোকের দিনে আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই ট্র্যাজেডির শিকার সকলের স্মরণে প্রতিজ্ঞাবদ্ধ এবং তাদের পরিবারের পাশে আছে।
তারা উভয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অ্যালামনাইদের এই শোক দিবসে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানিয়েছেন।
এদিকে শোক দিবস উপলক্ষে আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র্যালি সহকারে জগন্নাথ হল স্মৃতিসৌধে গমন, পুস্পস্তবক অর্পণ এবং নীরবতা পালন করা হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির দপ্তর সম্পাদক বায়েজিদ বোস্তামী।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল