ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভিসা নীতিতে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল মালি
আন্তর্জাতিক ডেস্ক: ভিসা বন্ড নীতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে আফ্রিকার দেশ মালি। এবার মার্কিন নাগরিকদের মালি ভ্রমণ বা ব্যবসায়িক ভিসা নিতে হলে সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত বন্ড (জামানত) জমা দিতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন মালির নাগরিকদের জন্য একই ধরনের বন্ড শর্ত আরোপের ঘোষণা দেয়, ঠিক তার পরদিনই মালি এই পাল্টা ব্যবস্থা নেয়।
গত শুক্রবার মালিতে অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, পরীক্ষামূলক কর্মসূচির আওতায় আগামী ২৩ অক্টোবর থেকে পর্যটক ও ব্যবসায়িক ভিসার জন্য মালির নাগরিকদের সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত বন্ড দিতে হবে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ করলে ওই অর্থ ফেরত দেওয়া হবে।
রবিবার এক বিবৃতিতে মালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের একতরফা এই সিদ্ধান্তে দেশটি গভীর দুঃখ প্রকাশ করছে। বিবৃতিতে বলা হয়, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ দুই দেশের পূর্ববর্তী মাল্টিপল এন্ট্রি ভিসা চুক্তির পরিপন্থী। তাই মালি দ্বিপাক্ষিক নীতির আওতায় মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও একই শর্তে ভিসা বন্ড নীতি চালু করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে প্রতিবছর মালির নাগরিকদের প্রায় তিন হাজারেরও কম নন-ইমিগ্র্যান্ট ভিসা দেওয়া হয়েছে। তবে কতজন মার্কিন নাগরিক মালি ভিসা পেয়েছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের অন্যতম অগ্রাধিকার ছিল অবৈধ অভিবাসন রোধ। এ লক্ষ্যে তিনি সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার ও অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের গ্রেপ্তার কার্যক্রম ত্বরান্বিত করেন। গত আগস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা দেয়, জাম্বিয়া ও মালাবির নাগরিকদেরও ভিসা পেতে ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড দিতে হবে—যা অনেক দেশের সমালোচনার জন্ম দেয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে