ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
ভাবছেন শুধু নারীর রোগ? পুরুষও ঝুঁকিতে স্তন ক্যান্সারে
ডুয়া স্বাস্থ্য ডেস্ক:স্তন ক্যান্সারকে সাধারণত নারীদের রোগ হিসেবেই দেখা হয়। কিন্তু অনেকেই জানেন না, পুরুষরাও এই ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। যদিও নারীদের তুলনায় পুরুষদের আক্রান্ত হওয়ার হার কম, তবুও অবহেলার কারণে দেরিতে শনাক্ত হয় বলে ঝুঁকি বেড়ে যায়।
চিকিৎসকদের মতে, পুরুষদের শরীরে অল্প পরিমাণে স্তনের টিস্যু থাকে, যা থেকে ক্যান্সার বিকাশ ঘটতে পারে। এটি সাধারণত বয়স্ক পুরুষদের মধ্যে বেশি দেখা যায়, তবে যেকোনো বয়সের পুরুষই আক্রান্ত হতে পারেন। নারীদের মতোই পুরুষদের ক্ষেত্রেও একই ধরনের পদ্ধতিতে ক্যান্সার নির্ণয় করা হয়।
সমস্যা হলো, পুরুষরা সচেতনতার অভাবে প্রাথমিক লক্ষণগুলোকে গুরুত্ব দেন না। ফলে অনেক সময় দেরিতে ধরা পড়ে, চিকিৎসা শুরু হতেও বিলম্ব হয়। অথচ প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে পুরুষ স্তন ক্যান্সারও সম্পূর্ণ নিরাময়যোগ্য।
বিশেষজ্ঞরা জানান, শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে গেলে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ক্লাইনফেল্টার সিনড্রোম, লিভার সিরোসিস, কিংবা ইস্ট্রোজেনজাত ওষুধ সেবন—এসব অবস্থায় ঝুঁকি আরও বৃদ্ধি পায়। তাছাড়া পারিবারিকভাবে কারও স্তন ক্যান্সারের ইতিহাস থাকলেও সতর্ক থাকা জরুরি।
নারীদের মতো পুরুষদের ক্ষেত্রেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ক্যান্সারের আশঙ্কা বাড়ে। তাই শরীরে অস্বাভাবিক পরিবর্তন—যেমন স্তনে গাঁট, ব্যথা, বা নিঃসরণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
চিকিৎসকদের পরামর্শ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ওজন নিয়ন্ত্রণে রাখা, সুষম খাদ্যগ্রহণ এবং ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত