ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
আমরা স্বচ্ছ, অংশগ্রহণমূলক নির্বাচন চাই: সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা এমন একটি নির্বাচন চাই যা স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং যেখানে কোনো গোপনীয়তা বা রাতের অন্ধকারে কোনো ব্যবস্থা থাকবে না। ভোটাররা নিজেদের চোখে সবকিছু দেখতে পারবে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভোটের পরিবেশ সুন্দর এবং নিরাপদ রাখতে সবার সহযোগিতা চাই। প্রবাসে থাকা নাগরিকরাও এবার ভোট দিতে পারবেন।
সিইসি বলেন, এনসিপির শাপলা প্রতীক আমাদের নির্ধারিত তালিকায় নেই, তাই তা দেওয়া সম্ভব হয়নি। তবে আমি মনে করি, ২০২৪-এর আন্দোলনে সক্রিয় যারা ছিলেন, তারা গণতন্ত্রের পথে বাধা দেবেন না। তারা দেশপ্রেমিক এবং গণতন্ত্রপন্থী।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “যদি প্রচার বা অপপ্রচার শুনেন, আগে ফ্যাক্ট চেক করুন। এজন্য আমরা একটি ফ্যাক্ট চেক সেল গঠন করছি। তথ্য সত্য হলে প্রচার করুন।”
নাসির উদ্দিন আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিশ্বব্যাপী একটি চ্যালেঞ্জ, তবে ইন্টারনেট বন্ধের পক্ষে নয়। তিনি বলেন, “আমরা চাই তথ্যের প্রভাব বজায় থাকুক, কিন্তু নির্বাচনের স্বচ্ছতা ভঙ্গ না হোক।”
এদিন সকাল ১০টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, এনএসআই এবং জেলা প্রশাসকসহ পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট