ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
অ্যালার্জি থেকে বাঁচার ৫ সহজ উপায়
নিজস্ব প্রতিবেদক:বর্তমান সময়ে শিশু থেকে প্রবীণ—সবার মধ্যেই অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে। কখনো এটি ত্বকে, আবার কখনো শ্বাসনালী বা হজমনালিতে মারাত্মক অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, শরীরের রোগ প্রতিরোধক্ষমতা মজবুত থাকলে অ্যালার্জি সহজেই প্রতিরোধ করা যায়। আর এই প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে কিছু নির্দিষ্ট খাবার।
পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় যদি ভিটামিন, ওমেগা-৩ ও প্রোবায়োটিকসহ কিছু উপকারী উপাদান নিয়মিত রাখা যায়, তাহলে অ্যালার্জির ঝুঁকি অনেকটাই কমে যায়। নিচে এমন পাঁচটি কার্যকর খাবারের কথা জানানো হলো—
১. কুয়ারসেটিন সমৃদ্ধ খাবারকুয়ারসেটিন একটি প্রাকৃতিক অ্যান্টি-হিস্টামিন, যা অ্যালার্জিজনিত প্রদাহ কমাতে সহায়তা করে।যে খাবারে পাবেন: লাল পেঁয়াজ, আপেল (খোসাসহ), আঙুর, বেরি, ব্রকলি, গ্রিন টি।
২. হলুদহলুদের কারকিউমিন উপাদান অ্যান্টি-অ্যালার্জিক ও প্রদাহনাশক হিসেবে কাজ করে।খাওয়ার উপায়: সকালে খালি পেটে কাঁচা হলুদের সঙ্গে কয়েকটি গোলমরিচ চিবিয়ে খাওয়া উপকারী।
৩. ভিটামিন-সি সমৃদ্ধ ফল ও সবজিভিটামিন-সি শরীরে হিস্টামিন নামের রাসায়নিকের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা অ্যালার্জি সৃষ্টির অন্যতম কারণ।যে খাবারে পাবেন: আমলকী, কমলালেবু, স্ট্রবেরি, কিউই, পেঁপে, ক্যাপসিকাম ও ব্রকলি।
৪. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডপ্রদাহ কমাতে ওমেগা-৩ অত্যন্ত কার্যকর। এটি অ্যালার্জির উপসর্গ হ্রাস করে শরীরকে স্বস্তি দেয়।যে খাবারে পাবেন: স্যালমন, টুনা, ম্যাকেরেলসহ তৈলাক্ত মাছ, আখরোট ও তিসি বীজ।
৫. প্রোবায়োটিকঅন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করে। ফলে অ্যালার্জির ঝুঁকি কমে।যে খাবারে পাবেন: টক দই, বাটারমিল্ক।
এই খাবারগুলো নিয়মিত খাওয়ার মাধ্যমে শরীরের প্রাকৃতিক প্রতিরোধক্ষমতা বাড়ে, অ্যালার্জির প্রভাবও কমে। তবে কারও অ্যালার্জি যদি গুরুতর হয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস