ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
গাছের ডাল কাটতে বাংলাদেশে বিএসএফ, সীমান্তে উত্তেজনা
ডুয়া ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে বাংলাদেশিদের আম গাছের ডাল কাটার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের মতে, বিএসএফ ও ভারতীয়রা শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের মধ্যে প্রবেশ করে বাংলাদেশের আম গাছ কেটে নষ্ট করতে শুরু করে। এর বিরুদ্ধে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করে। এই অবস্থায় বিএসএফ অনবরত টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে বলেও জানা গেছে।
বিনোদপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. কামাল উদ্দীন বলেন, "বিএসএফের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আমাদের এলাকার আম গাছের ডালপালা কেটে ফেলেছে। পরে, বিজিবি ও স্থানীয়দের মুখোমুখি হয়ে তারা ডালপালা ফেলে চলে যায়। সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।"
বিষয়টি সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, "এই ঘটনাটি আমি শুনেছি এবং বর্তমানে সীমান্তের দিকে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা