ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
যেসব খাদ্যাভ্যাসে বাড়ে রক্তচাপ
ডুয়া ডেস্ক:উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের প্রধান ঝুঁকিগুলোর মধ্যে একটি হলো আমাদের দৈনন্দিন খাদ্যাভাস। মানসিক চাপ, বংশগত কারণ যেমন রক্তচাপ বাড়ায়, তেমনি আমাদের খাওয়া-দাওয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছু সাধারণ খাবার নিয়মিত খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে।
চিনিযুক্ত পানীয়: কোমল পানীয় এবং কৃত্রিম ফলের রসে প্রচুর চিনি থাকে। এসব পানীয় শরীরের ওজন বাড়ায় এবং রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে রক্তচাপের ঝুঁকি বৃদ্ধি করে। অতিরিক্ত ফ্রুক্টোজ গ্রহণ হৃদরোগের ঝুঁকিও বাড়ায়। এর পরিবর্তে ভেষজ চা, পানি বা প্রাকৃতিক মিষ্টি পানীয় খাওয়া উচিত।
কফি: কফিতে থাকা ক্যাফেইন হৃদপিণ্ড এবং রক্তনালীকে অস্থায়ীভাবে উদ্দীপিত করে, যা রক্তচাপ বাড়াতে পারে। সীমিত পরিমাণে কফি নিরাপদ হলেও দিনে ১–২ কাপের বেশি না খাওয়াই ভালো।
ইনস্ট্যান্ট নুডলস: এ ধরনের খাবারে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। নিয়মিত খেলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।
পনির: পনির প্রোটিন ও ক্যালসিয়ামের উৎস হলেও এতে সোডিয়াম থাকে। অতিরিক্ত পনির খাওয়া রক্তচাপ বাড়াতে পারে।
বেকারি পণ্য: কেক, পেস্ট্রি, ব্রেড ইত্যাদিতে স্বাদ বাড়াতে অতিরিক্ত সোডিয়াম ব্যবহার করা হয়। এ ধরনের খাবার নিয়মিত খেলে রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়।
প্রক্রিয়াজাত মাংস: বাজারের প্রক্রিয়াজাত মাংসে অতিরিক্ত লবণ ও সংরক্ষণকারী রাসায়নিক থাকে, যা রক্তনালিতে প্রভাব ফেলে। তাই যতটা সম্ভব তাজা মাংস খাওয়া উচিত।
সতর্ক থাকা এবং এসব খাবার নিয়ন্ত্রণ করে খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। স্বাস্থ্যকর খাদ্যাভাস রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)