ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
১৯৬৭ সালের সীমারেখায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠন হবে: এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতেই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। বুধবার রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির গ্রুপের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
এরদোয়ান বলেন, সিরিয়ার ভাইবোনেরা যেমন স্বাধীনতা অর্জন করেছে, ঠিক তেমনই ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।’
প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘এই অঞ্চলে শান্তি কেবল ফিলিস্তিনি বা হামাসের ওপর নির্ভর করতে পারে না। শান্তি এক ডানাওয়ালা পাখি নয়। শান্তির পুরো বোঝা হামাস এবং ফিলিস্তিনিদের ওপর চাপানো ন্যায্য, সঠিক বা বাস্তবসম্মত পদ্ধতি নয়।’
গাজায় চলমান হামলা বন্ধের আহ্বান জানিয়ে এরদোয়ান আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট আহ্বান সত্ত্বেও ইসরায়েল ইতিবাচক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এমন আক্রমণ অব্যাহত রেখেছে। যদি সত্যিই শান্তি কামনা করা হয়, তাহলে ইসরায়েলের আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে।
নেতানিয়াহুকে আবারো হিটলারের সঙ্গে তুলনা করে এরদোয়ান বলেন, ‘ইসরায়েলি সরকারকে বুঝতে হবে যে রক্তপাত, গণহত্যা, ডাকাতি বা বর্বরতার মাধ্যমে কিছুই অর্জন করা যায় না। দুই বছর ধরে তারা গণহত্যা চালানোর ক্ষেত্রে হিটলারকেও ছাড়িয়ে গেছে...তারা ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং নিরীহ শিশুদের অনাহারে মরতে দিচ্ছে।
এরদোয়ান বলেন, তুর্কি এই সংকটের বহুমুখী পদ্ধতি অনুসরণ করছে, যার মধ্যে রয়েছে— মানবিক সহায়তা, কূটনৈতিক যোগাযোগ, বাণিজ্য ব্যবস্থা এবং ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি। আমরা কখনই আমাদের ফিলিস্তিনি ভাইদের একা ছেড়ে দেব না।
মিসরে চলমান শান্তি আলোচনায় যোগ দেওয়ার জন্য ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রশংসাও করেছেন এরদোয়ান। তিনি বলেন, ‘হামাস মার্কিন প্রেসিযেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রতি অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছে, যার ফলে শান্তির প্রতি তাদের ইচ্ছা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়