ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: দেশের আর্থিক খাতের সংস্কার ও স্থিতিশীলতা আনতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। এবার অবসায়নের সিদ্ধান্ত হয়েছে দেশের নয়টি নন-ব্যাংকিং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) বা লিজিং কোম্পানির।
বুধবার (০৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর উচ্চপর্যায়ের বৈঠকে বিষয়টি অবহিত করেছেন।
প্রেস সচিব জানান, রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে দেশের আর্থিক খাতের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন স্টেকহোল্ডাররা।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, দীর্ঘদিন ধরে কিছু লিজিং কোম্পানি কার্যক্রমে অদক্ষতা, অনিয়ম ও মূলধন ঘাটতির কারণে বাজারে অস্থিতিশীলতা তৈরি করছে। এসব প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করছে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলছে। এই বাস্তবতা বিবেচনা করে সরকার নয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে।
তবে কোন নয়টি লিজিং কোম্পানি অবসায়নের আওতায় আসছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে চাইলে প্রেস সচিব বলেন, “গভর্নরের বক্তব্যে সেই তালিকা উল্লেখ ছিল না, তবে বাংলাদেশ ব্যাংক খুব শিগগিরই বিস্তারিত জানাবে।”
বিশ্লেষকরা বলছেন, দুর্বল ও অনিয়মে জর্জরিত প্রতিষ্ঠানগুলোকে অবসায়ন করলে বাজারে আস্থা ফিরে আসবে এবং শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধি নিশ্চিত হবে। তবে একে দায়িত্বশীলভাবে বাস্তবায়ন করা জরুরি, যাতে আমানতকারী ও বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হন।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি