ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ক্রিকেট বন্ধের ঘোষণা দিলেন সংগঠকরা
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলমান নির্বাচনকে কেন্দ্র করে শুরু হওয়া সমালোচনা আর কোনো পর্যায়ে থামেনি। নির্বাচনের আগে নানা সংগঠন ও ক্লাব কর্তৃপক্ষ নির্বাচন স্থগিত করার দাবি তুলেছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানায় এবার তারা দেশের সকল স্তরের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন।
আজ রাজধানীর এক হোটেলে এক সংবাদ সম্মেলনে দেশব্যাপী ক্রিকেট বর্জনের সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা করেন সংগঠকরা। মোহামেডান ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, জেলা ও বিভাগ পর্যায়ের সব ধরনের ক্রিকেট কার্যক্রম এই সিদ্ধান্তের আওতায় আসবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, মেজর ইমরোজ আহমেদ (অব.), সাব্বির আহমেদ রুবেলসহ ক্লাব পর্যায়ের অন্যান্য কর্মকর্তা।
সংগঠকরা নির্বাচন প্রক্রিয়া ও ভোটবিধি নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। বিশেষ করে নির্বাচনে ই-ব্যালট ব্যবহারের বিষয়টি আলোচনার প্রধান বিষয় ছিল। তাদের দাবি, মোট ৩৫ জন ভোটার ই-ব্যালট নিয়েছিলেন, কিন্তু অনেকেই ভোট দেননি। এর পরেও কীভাবে ৩৫ ভোট পড়েছে তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন।
সংগঠকরা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি তাদের দাবিগুলো না মানা হয়, তবে দেশের ক্রিকেট কার্যক্রমে দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব পড়তে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়