ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদে ঢাবি অধ্যাপক মোর্শেদ হাসান
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। নতুন এই পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের শিক্ষক এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।
মঙ্গলবার (০৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে তার নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক মোর্শেদ হাসান খান দেশের শিক্ষাঙ্গনে একজন স্বনামধন্য একাডেমিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ছাত্রজীবনে তিনি অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে স্ট্যান্ড করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।
শিক্ষাজীবনের পাশাপাশি অধ্যাপক মোর্শেদ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে জড়িত থেকে তরুণ প্রজন্মকে উৎসাহিত করে আসছেন।
তার পরিবারও দেশের সমাজ ও শিক্ষা ক্ষেত্রে অবদান রেখে চলেছে। তার বাবা ডা. তোফাজ্জল হোসেন খান (টিএইচ খান নামে পরিচিত) ছিলেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক। মোর্শেদ হাসান খানের বড় ভাইও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছোট ভাই একজন স্বনামধন্য আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত।
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে তার যুক্ত হওয়াকে ব্যাংক সংশ্লিষ্টরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, অধ্যাপক মোর্শেদের একাডেমিক অভিজ্ঞতা ও নেতৃত্ব ব্যাংকটির কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে নতুন দিগন্ত খুলে দেবে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ