ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
জেনে নিন কফি-কেক তৈরির সহজ রেসিপি
ডুয়া ডেস্ক: কফি শুধু পানীয় হিসেবেই নয়, মিষ্টান্নেও জুড়ে যেতে পারে দারুণ এক স্বাদ। কাজের বিরতিতে এক কাপ কফি যেমন মন ভালো করে দেয়, তেমনি কফি দিয়ে তৈরি কেকও হতে পারে মজাদার একটি বিকেলের খাবার। ঘরেই সহজ উপকরণে তৈরি করা যায় এই সুস্বাদু কফি কেক। চলুন জেনে নেওয়া যাক কফি কেক তৈরির সহজ রেসিপি—
উপকরণ:
কফি – ২ টেবিল চামচ
ময়দা – ১ কাপ
তেল – ১ কাপ
চিনি – ১ কাপ
তরল দুধ – ¼ কাপ
ডিম – ৩টি
গুঁড়া দুধ – ১ টেবিল চামচ
বেকিং পাউডার – আধা চা চামচ
বেকিং সোডা – ¼ চা চামচ
বাদাম কুচি – পরিমাণমতো
যেভাবে তৈরি করবেন:
প্রথমে ওভেন ১০০ ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিট গরম করে বন্ধ করে রাখুন। এরপর একটি বড় বাটিতে ডিম, তেল ও চিনি একসঙ্গে ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করে ফোম তৈরি করুন।
অন্য একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা চালনিতে চেলে নিন। এবার এর সঙ্গে গুঁড়া দুধ, তরল দুধ, কফি ও কিছু বাদাম কুচি মিশিয়ে নিন। তারপর আগে থেকে বিট করা ডিমের মিশ্রণটিও আলতো হাতে এতে মিশিয়ে দিন।
এখন মিশ্রণটি কেকের মোল্ডে ঢেলে দিন এবং উপরে সামান্য বাদাম কুচি ছিটিয়ে দিন। এরপর ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে প্রায় ৩০–৩৫ মিনিট বেক করুন। কেক হয়ে গেলে ঠান্ডা করে পছন্দমতো টুকরো করে পরিবেশন করুন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে