ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
মশা কেন বার বার শুধু আপনাকেই কামড়ায়? প্রতিকার কী?
লাইফস্টাইল ডেস্ক: গরমের দিনে সন্ধ্যা নামলেই মশার উৎপাত শুরু হয়। ঘরে-বাইরে, পার্ক বা বারবিকিউ পার্টিতে মনে হয়, মশারা যেন শুধু আপনাকেই খুঁজছে। কিন্তু পাশের বন্ধু নিশ্চিন্তে গল্প করছে—কেন আপনি শুধু মশার টার্গেট? আসুন জানি, কেন মশারা আপনার প্রতি এত আগ্রহী।
আপনি কেন মশার প্রিয় খাবার
ঘাম: বেশি ঘাম মানেই মশার কাছে বেশি আকর্ষণ। ঘামে থাকা ল্যাকটিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়া মশার কাছে লাচ্ছি-ফালুদার মতো প্রিয়।
জিনগত কারণ: কিছু মানুষ জেনেটিকভাবে মশার কাছে বেশি আকর্ষণীয়। দোষ আপনার নয়, প্রকৃতির খেলা।
কার্বন ডাই-অক্সাইড রিলিজ: যত বেশি নিঃশ্বাস, মশা তত সহজে ‘হটস্পট’ সনাক্ত করে।
রক্তের গ্রুপ: ওর ‘ও’ গ্রুপের রক্ত মশার প্রিয়।
গর্ভবতী নারীরা বেশি ঝুঁকিতে
মশার স্ত্রী প্রজাতি রক্ত খায়, কারণ তাদের ডিম উৎপাদনের জন্য প্রোটিন দরকার। গর্ভবতী নারীরা বেশি গরম অনুভব করেন ও বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃশ্বাস করেন, তাই তারা মশার কাছে আরও আকর্ষণীয়। গবেষণায় দেখা গেছে, গর্ভবতী নারীরা দ্বিগুণ বেশি কামড় খেতে পারেন।
পোশাকের রঙও গুরুত্বপূর্ণ
মশা গাঢ় রঙ চেনে। কালো, লাল, নেভি—এগুলো পরলে আপনি সহজে লক্ষ্যবস্তু হন। গরমে হালকা রঙের পোশাক পরলে কিছুটা সুরক্ষা পাওয়া যায়।
ভুল ধারণা ভাঙুন
রসুন খেলে মশা দূরে থাকে—এটি মিথ।
ভিটামিন বি১২ খেলে মশা কামড়ায় না—এটিও মিথ।
অ্যালার্জি ও লাল দাগ
কিছু মানুষ মশার কামড়ের প্রতি বেশি সংবেদনশীল। এমন মানুষের শরীরে বেশি হিস্টামিন নিঃসৃত হয়, যার কারণে লাল দাগ, ফোসকা ও চুলকানি দেখা দেয়।
মশা প্রতিরোধের উপায়
- হালকা রঙের পোশাক পরুন
- রিপেলেন্ট ব্যবহার করুন
- বিয়ার এড়িয়ে চলুন
- ঠান্ডা থাকুন ও কম ঘামুন
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী